POPULAR BD NEWS
Popular BD News Logo

বাইশে সড়কে ঝরেছে রেকর্ড ৯ হাজার ৯৫১ প্রাণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ | সময়: ৪:৪৪ অপরাহ্ণ

২০২২ সালে সারাদেশে ৬ হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত হয়েছেন। যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছেন।

সংস্থাটি জানায়, একই সময়ে রেলপথে ৬০৬টি দুর্ঘটনায় ৫৫০ জন এবং নৌপথে ৩৫৭ জন নিহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ১০৮৫৮ জন নিহত হয়েছেন।

২০২১ সালের চেয়ে ২০২২ সালে সড়ক দুর্ঘটনা ১৯ দশমিক ৮৯ শতাংশ ও প্রাণহানি ২৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।

নিহতদের মধ্যে ১১৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৬ জন বীর মুক্তিযোদ্ধা, ২৪ জন সাংবাদিক, ৭০৩ জন নারী, ৫৮৮ জন শিশু, ৬৬৬ জন শিক্ষার্থী, ১১৭ জন শিক্ষক, দুই হাজার ৩৮৩ জন চালক, ৪২১ জন পরিবহন শ্রমিক, ২৭ জন প্রকৌশলী, ৯ জন আইনজীবী, ১৩৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ৩১ জন চিকিৎসক রয়েছেন।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন