POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় নববর্ষের পার্টিতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ | সময়: ৪:৩০ অপরাহ্ণ

কুমিল্লায় থার্টিফার্স্ট নাইটের পার্টিতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত দেড়টার দিকে নগরীর দক্ষিণ চর্থা বড়পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় দক্ষিণ চর্থার চা দোকানদার বাচ্চু মিয়ার ছেলে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ।

নিহত হৃদয়ের মামা মো. জনি বলেন, ইংরেজি নতুন বছরের আগের রাত থার্টিফার্স্ট নাইটে চর্থা এলাকার কিছু যুবক পিকনিকের আয়োজন করে। রাত দেড়টার দিকে একদল কিশোর গ্যাং হৃদয়কে পার্টি থেকে ধরে নিয়ে যায়।

নির্জন স্থানে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছুরিকাঘাত করে তার হাত ও পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, পূর্ব শত্রুতা থেকে এ ঘটনা ঘটতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন