POPULAR BD NEWS
Popular BD News Logo

বাবুরহাটে পিক-আপের চাপায় গেলো বৃদ্ধার প্রাণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ | সময়: ২:১০ অপরাহ্ণ

চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায় রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে লজ্জাতুন্নেসা (৭০) নামে পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার দুপুরে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের কালিভাংতি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লজ্জাতুন্নেছা কল্যাণপুর ইউনিয়নের রঙের গাঁও গ্রামের চকের মোড় এলাকার বাসিন্দা আলী বকাউলের স্ত্রী। তার ৩ ছেলে ও ৪ মেয়ে সন্তান রয়েছে।

বৃদ্ধার ছেলে নাসির বকাউল ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তার মা বাড়ি থেকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর জোনাল অফিসে আসেন। এ সময় বিদ্যুৎ বিল পরিশোধ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ তাকে ধাক্কা মারে। এতে পিকআপের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বলেন, দুর্ঘটনার সাথে সাথেই পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন