POPULAR BD NEWS
Popular BD News Logo

কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে ছাড় দেব না: ওবায়দুল কাদের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২ | সময়: ২:৫৯ অপরাহ্ণ

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের এখন প্রয়োজন দেশের মানুষকে বাঁচিয়ে রাখা। আমরা কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে কোনো ছাড় দেব না।

শনিবার সকালে তিনি নিজ নির্বাচনি এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পথে ফেনীতে যাত্রাবিরতির সময় এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের বিভিন্ন পয়েন্টে আওয়ামীলীগ নেতাকর্মীরা সতর্ক অবস্থান থাকবে। তারা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে এসে স্পটে শান্তি সমাবেশ করবে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, জেলা প্রশাসক আবু সেলিম আল মাহমুদ, পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগ নেতা মজিবুল হক রিপন, জাফর উদ্দিন প্রমুখ।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন