পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা হতে ১০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ২৯ ডিসেম্বর বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব কায়দায় কাঠের বাক্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ০৬ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং পৃথক অন্য আরেকটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে চারকেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নয়নপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মোঃ কামরুল হাসান (২০) এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার জিরুইন (বড় ভাংগাইন্না) গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (৩০)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Ni/N