POPULAR BD NEWS
Popular BD News Logo

মাহিকে মনোনয়ন ফরম কেনার অনুমতি দেওয়া হয়েছে : ওবায়দুল কাদের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২ | সময়: ৩:৪২ অপরাহ্ণ

উপনির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার জন্য মাহিয়া মাহিকে অনুমতি দেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, মাহিয়া মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন।

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি আমি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, মাহির পরিবার আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

তিনি বলেন, মাহি নিজেও আওয়ামীলীগের সঙ্গে যুক্ত। তিনি আওয়ামীলীগ করেন। এ কারণে তাকে মনোনয়ন ফরম কেনার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রার্থী চূড়ান্ত করা প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বলেন, প্রার্থী চূড়ান্ত করবে আমাদের দলের মনোনয়ন বোর্ড।

সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন