POPULAR BD NEWS
Popular BD News Logo

আইপিএলে কলকাতার হয়ে খেলবেন সাকিব-লিটন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২ | সময়: ১০:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস দুজনকেই তাদের ভিত্তিমূল্যে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। আর সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ।

আসন্ন আইপিএলে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে কলকাতার হয়ে খেলবেন লিটন। এর আগে কলকাতার হয়ে খেলেছেন সাকিব ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আইপিএলে প্রথম দফায় ডাক পান সাকিব ও লিটন। তবে দ্বিতীয় দফার ডাকে এই দুই ক্রিকেটার দল পেলেন।

আইপিএলে লিটনের খেলার অভিজ্ঞতা নেই। তবে আইপিএলে কলকাতার হয়ে পঞ্চাশ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সাকিবের।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন