কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন তারাপুর এলাকা হতে ছয় কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন তারাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ছয় কেজি গাঁজা’সহ এক জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বাইশগাও গ্রামের মৃত হেদায়তুল্লাহ’র ছেলে মোঃ শাহ আলম (৪৫)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর
বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।