র্যাব-১১ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ২১ বোতল ইস্কাপ’সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১২ ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে।
অভিযানে ২১ বোতল ইস্কাপ’সহ এক জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রামরায় গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ আফসার উদ্দিন ইমন (২৪)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হয়েছে।