POPULAR BD NEWS
Popular BD News Logo

আয়াতের লাশের খন্ডিত অংশ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২ | সময়: ৪:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামে আলিনা ইসলাম আয়াত নামে পাঁচ বছরের শিশুর লাশের খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার বেলা তিনটার দিকে নগরের বন্দরটিলা আকমল আলী রোড এলাকার একটি নালা থেকে লাশের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মনোজদের প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৫ নভেম্বর বিকেলে আলিনা ইসলাম আয়াত বাসার পাশে একটি মক্তবে পড়তে যায়। পরে পরিবার জানতে পারে শিশুটি মক্তবে যায়নি। উৎকণ্ঠায় থাকা পরিবার ১০ দিন পর গত শুক্রবার জানতে পারে, তাদের সন্তান খুন হয়েছে পরিচিতজন আবির মিয়ার হাতে। আয়াত তাঁকে ডাকত চাচ্চু বলে।

পুলিশকে আবির জানান, আয়াতকে অপহরণ করেন মুক্তিপণের জন্য। ধরা পড়ে যাওয়ার ভয়ে ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দেন।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন