POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে দশ বোতল বিদেশি মদ’সহ ইয়াছিন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২ | সময়: ৫:৪৮ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী এলাকায় দশ বোতল বিদেশি মদ’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার রাতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিনের নেতৃত্বে এসআই মো. রমিজ উদ্দিন, এএসআই মোজাম্মেল হক, এএসআই আব্দুল হক’সহ সঙ্গীয় ফোর্স উত্তর দশআনী বোরহান মেম্বারের বালুর গদির উত্তর পার্শ্বে সরকার বাড়ীর পার্শ্বে সরকার বাড়ী রাস্তার পূর্ব মাথায় বেরিবাধ পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আসামীর ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে দশ বোতল বিদেশি মদ জব্দ করে।

 

গ্রেফতারকৃত আসামী মতলব উত্তর উপজেলার উত্তর দশানী গ্রামের মোস্তফা সরকারের ছেলে মো. ইয়াছিন সরকার।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা করা হয়েছে। বুধবার গ্রেফতারকৃত আসামী মোঃ ইয়াছিন সরকারকে চাঁদপুর আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।

 

Ni/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন