POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ২৫ কেজি গাঁজা’সহ গ্রেফতার দুই: প্রাইভেটকার জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২ | সময়: ৬:০৪ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বিজয়পুর এলাকা হতে ২৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ১৮ নভেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বিজয়পুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা মুন্সিগঞ্জ জেলার সদর থানার পূর্ব দেওসা গ্রামের মোঃ সোলেমান দেওয়ান এর ছেলে মোঃ রিপন দেওয়ান (৪৩) এবং লক্ষীপুর জেলার রায়পুর থানার চরপক্ষী গ্রামের আব্দুল গণি এর ছেলে মোঃ সবুজ (২৮)।

র‌্যাব-১১ এর মেজর উপ-পরিচালক মোহাম্মদ সাকিব হোসেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন