POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাকায় এলেন নোরা ফাতেহি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২ | সময়: ৫:০৬ অপরাহ্ণ

সব বাধা পেরিয়ে অবশেষে ঢাকায় এলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। উইমেন লিডারশিপ করপোরেশনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি।

শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন এ অভিনেত্রী। সন্ধ্যায় অংশ নেবেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ।

ডকুমেন্টারির শুটেও অংশ নেবেন নোরা ফাতেহি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে দর্শকের জন্য গেট ওপেন হবে বিকাল ৪টায়।

অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। এতে অংশ নেবেন বাংলাদেশের সেলিব্রিটিরাও।

ঢাকায় অবস্থানকালে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকবেন। নির্ধারিত প্রোগ্রাম শেষ করে শনিবার বিকেলে বাংলাদেশ ছাড়বেন নোরা ফাতেহি।

 

সূত্র: যুগান্তর

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন