POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চালের আড়তে ২৩হাজার টাকা জরিমানা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২ | সময়: ৩:৩০ অপরাহ্ণ

হাজীগঞ্জ পূর্ব বাজারে চালের আড়তে অভিযান চালিয়ে তিনটি দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আরাফাত ট্রেডার্স মুল্য তালিকা না রাখায় ১০ হাজার, নিউ আরাফাতকে প্লাস্টিকের বস্তা ব্যবহাররে ৮ হাজার ও শাহাজাহান ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা সর্বমোট ২৩হাজার নগদ আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক বলেন, সারা দেশে চালের বাজার নিয়ন্ত্রণে আনতে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় হাজীগঞ্জ থানার উপ- পরিদর্শক আবদুল আজিজসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন