POPULAR BD NEWS
Popular BD News Logo

এটা যেন সেই ২০১৪ বিশ্বকাপের দল : মেসি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২ | সময়: ৫:০২ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। শুক্রবার রাতে ২৬ সদস্যের এই দল ঘোষণার পর আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি সংবাদমাধ্যমে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। বয়স বলে দিচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। তাই শিরোপা জয়েরও শেষ সুযোগ।

আর্জেন্টিনার দলটাও এবার দারুণ। অন্যতম ফেবারিট হয়েই তারা বিশ্বকাপে যাচ্ছে। এবারের দলটির সঙ্গে ২০১৪ বিশ্বকাপের দলের মিল দেখছেন মেসি।

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে হেরে রানার্স-আপ হয়েছিল আর্জেন্টিনা। এবার আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘দারিও ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘২০১৪ বিশ্বকাপের দলটির সঙ্গে এই দলের অনেক মিল দেখি। সেই দলটা যেভাবে গড়া হয়েছিল, এটাও তাই। মানসিক শক্তির জায়গাতেও একই। আর বিশ্বকাপের শেষ পর্যন্ত যেভাবে ওই দলটা এগিয়েছে, এই দলটাকেও তেমন লাগছে। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা জিততে পারলে বিশ্বকাপের বাকি পথে সেই আত্মবিশ্বাস কাজে লাগে। ’

৩৫ বছর বয়সী ফুটবল মহাতারকা আরো বলেছেন, ‘প্রত্যাশার চাপ তো থাকেই। তাই সাধারণ মানুষের চিন্তা-ভাবনা থেকে আমাদের আলাদা থাকতে হবে। হ্যাঁ, আমরা স্বপ্ন দেখছি। তবে এর পাশাপাশি আমরা বাস্তবতাও জানি। এটা বিশ্বকাপ। যেখানে যেকোনো মুহূর্তে সামান্য ভুলে সব শেষ হয়ে যেতে পারে। প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত আমাদের একই ছন্দে খেলতে হবে। এই দলটা কিন্তু সব ম্যাচ সেভাবেই খেলে থাকে। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে আর্জেন্টাইনরা যদি মনে করে, আমরা প্রথম ম্যাচ থেকেই চ্যাম্পিয়ন হব―সেটি কিন্তু হবে না। ’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন