POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের তারালিয়ায় অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে ছাঁই

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২ | সময়: ৭:২৮ পূর্বাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এতে দুটি আধাপাকা বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়। বুধবার ভোর রাতে হাজীগঞ্জ উপজেলার
৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালীয়া গ্রামে ইদ্রিস বেপারি বাড়ির প্রবাসী জাহাঙ্গীরের এ ঘর গুলো সম্পন্ন পুড়ে যায়।


স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর শিং জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। তিনি আরো জানান, ভোর রাতে ঘরের মানুষ আগুন লাগার বিষযটি বুঝতে পারে। পরে ডাক চিৎকারে আশ পাশের মানুষ আগুন নিবানোর চেস্টা করে। ব্যর্থ হয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে রাস্তার অপ্রস্ততার কারণে বাড়িতে ডুকতে পারেনি। পরে ভিন্ন উপায়ে আগুন নিবানো চেস্টা করে। ততক্ষনে ৩ টি ঘর পুড়ে যায়।
তিনটি ঘরের মধ্যে ৬ মাস আগে নতুন আধাপাকা বসত ঘরটি নির্মান হয়েছিল। সেইটিও পুড়ে গেছে।


ক্ষতিগ্রস্ত প্রবাসি জাহাঙ্গীরের ছেলে রিপন জানান, তাদের তিনটি ঘর সম্পন্ন পুড়ে গেছে।


নগদ টাকা স্বর্ণালংকার খাট আলমিরা ও জরুরি কাগজ প্রত্রসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল যুগান্তরকে বলেন, ঘটনাটি রাতেই শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ব্যবস্থা নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন