POPULAR BD NEWS
Popular BD News Logo

এটিই বাংলাদেশের সেরা বিশ্বকাপ: সাকিব

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২ | সময়: ৪:৪৪ অপরাহ্ণ

ফলের দিক দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে বাংলাদেশের সেরা বলে উল্লেখ করলেন সাকিব আল হাসান।

তার মতে দুই জয় নিয়েই এখন সন্তুষ্ট থাকতে হচ্ছে।

রোববার পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৫ উইকেটের হেরে গেছে বাংলাদেশ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক ড্যানি মরিসনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সাকিব।

কোনো আশা না নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে গেলেও দুটি জয় পেয়েছে বাংলাদেশ।  একটি নেদারল্যান্ডস অন্যটি জিম্বাবুয়ের বিপক্ষে।  তবে বাকি ম্যাচগুলো হারলেও লড়াই করেছে সাকিব বাহিনী।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এর আগে একবারই একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ, সেটিও ২০০৭ সালে প্রথম আসরে।

সে কথাই মনে করিয়ে দিতে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ফল হিসেবে আমাদের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আমরা সুযোগ পেয়েছিলাম, আরও ভালো করতে পারতাম। তবে নতুন খেলোয়াড় এসেছে, অনেক পরিবর্তন হয়েছে। এর চেয়ে বেশি আশা করতে পারি না।’

 

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন