POPULAR BD NEWS
Popular BD News Logo

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে ৪ বাংলাদেশি নিহত, আহত ৯৯

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৬, ২০২০ | সময়: ১২:৫৬ পূর্বাহ্ণ

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, পিএসসি।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় প্রেরিত এক বার্তায় তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা ৪ জন। ওই ঘটনায় ৭৮ প্রবাসী বাংলাদেশিসহ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যও আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার বিকেল ৬টার দিকে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ এক বিস্ফোরণে কমপক্ষে ১০০ জন নিহত ও চার হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান, রাসেল মিয়া, কুমিল্লার রেজাউল ও মাদারীপুরের মিজান। তারা দেশটিতে বৈধ কর্মী হিসেবে কাজ করতেন।

বিস্ফোরণের ঘটনায় যদি আরও কোনো বাংলাদেষি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়, তবে তা দূতাবাসের হেল্পলাইন নম্বর- +৯৬১-৮১ ৭৪৪ ২০৭ এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। (সূত্র বার্ ২৪)

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন