POPULAR BD NEWS
Popular BD News Logo

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার সাকিব

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২ | সময়: ১২:০২ অপরাহ্ণ

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছেন সাকিব আল হাসান। এতে অসন্তোষ প্রকাশ করেন টাইগার দলপতি। শুধু তাই নয়, ডাগ আউটে চতুর্থ আম্পায়ারের কাছেও সাকিবের আউট নিয়ে ব্যাখ্যা চান বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে বিদায় নেয় প্রোটিয়ারা, আর সেমিফাইনাল নিশ্চিত হয় ভারতের। এদিকে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি রূপ নেয় কোয়ার্টার ফাইনালে।

আলট্রা এজে দেখা যায়, সাকিবের বুটে বল লাগার আগে ব্যাটে লেগেছিল বল। তবে টেলিভিশন আম্পায়ার ল্যাংটন রুসেরে বলেন, সে স্পাইকটি ব্যাট মাটিতে লাগার কারণে। যদি ব্যাট থেকে বলের অবস্থান ছিল কিছুটা দূরে। এতে আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার।

এতে অসন্তোষ প্রকাশ করেন সাকিব। ব্যাখ্যা চান মাঠের আম্পায়ারের কাছে। এমনকি মাঠের বাইরে থাকা চতুর্থ আম্পায়ারের কাছে ব্যাখ্যা চায় টিম ম্যানেজমেন্ট। এ সময় দেখা যায়, বাংলাদেশ দলের অন্য সদস্যরাও তাকে ঘিরে রেখেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন