POPULAR BD NEWS
Popular BD News Logo

আট বছর পর হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ | সময়: ৫:৪০ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দ্বিতীয় অধিবেশনে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে বিজয়ী হলেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হলেন মো. জহির হোসেন প্রধানীয়া।

ফলাফল ঘোষণায় সভাপতি পদে মোস্তফা কামাল মজুমদার ভোট ১২৭ ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএম রাসেল মজুমদার ৬৮ ভোট পায়। সাধারণ সম্পাদক পদে জহির হোসেন প্রধানীয়া ১৪৯ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম ভুঁইয়া ৭৪ ভোট পায়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

সাধারণ সম্পাদক গাজী মো মাঈনুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদের পরিচালনায় ভোট গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আশফাকুল আলম চৌধুরীসহ আরো অনেকেই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন