POPULAR BD NEWS
Popular BD News Logo

সাহায্যের আবেদন

সন্তানকে বাচাঁতে কিডনি বিক্রি করতে চান অসহায় বাবা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ | সময়: ৩:৫০ অপরাহ্ণ

অনেক স্বপ্ন ছিলো দু’চোখে, কিন্তু কে জানতো তার ভাগ্যেই এমনটা লেখা ছিল। সন্তানকে বাচাঁতে নিজের কিডনি বিক্রি করার ঘোসনা দিতে হলো অসহায় বাবা জুলহাসকে।

নাছিরপুর তরুণ ছাত্র উন্নয়ন সংগঠনের সদস্য ইব্রাহিম মুন্সি বাড়ির ইলেকট্রিশিয়ান জুলহাস।তিন দিন আগে তিনি মেয়ের বাবা হয়েছেন। জন্মের পর থেকে তার মেয়ে খুবই অসুস্থ। বর্তমানে কুমিল্লা নিউ ভিশন হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। ডাক্তাররা বলেছে বাচ্চাকে সুস্থ করার আরো কয়েকদিন NICU তে রাখতে হবে। NICU তে থাকায় প্রতিদিন প্রায় ২০ হাজার টাকা খরচ হচ্ছে। এই টাকা জুলহাস পক্ষে বহন করা কষ্টসাধ্য।

তাই মেয়েকে বাঁচাতে সে নিজের কিডনি বিক্রি করাতে চান এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তিনি মর্মষ্পর্শী এই আবেগের কথা তুলে ধরেছেন।

তাঁর পাশে দাঁড়ানো এলাকাবাসীদের কর্তব্য। এলাকার সামর্থ্যবানরা জুলহাসের পাশে থেকে সহযোগিতার জন্য অনুরোধ করছি। তাকে সাহায্য পাঠাতে নিম্নে দেয়া বিকাশ পার্সোনাল নাম্বারটিতে টাকা পাঠাতে পারেন। বিকাশঃ 01690021878(জুলহাস)

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন