শাহরাস্তি উপজেলার ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক ও আমাদের পরম শ্রদ্ধাভাজন হুজুর স্যার মাওলানা মো: আবুল হাশেম গতকাল রাত্র ১১:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন )। তিনি শিক্ষকতার পাশাপাশি নোয়াপাড়া টংগীরপাড় বায়তুল আমান জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
যিনি আমাদের সহ অনেককে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সততা, নৈতিকতা ও শিষ্ঠাচারের মাধ্যমে উত্তম মানুষ হিসেবে গড়ে উঠার পথ প্রদর্শক হিসেবে কাজ করেছেন।
রাসেল রেডিয়্যান্ট এসোসিয়েশন পরিবার আমাদের প্রয়াত শিক্ষাগুরু ও সমাজে আলোক প্রজ্জ্বলনকারী এই মহান দায়িত্ববানের ইন্তেকালে গভীরভাবে শোকাহত ।
মহান রাব্বুল আলামিন হুজুর স্যারের দুনিয়াবী সকল গুণাহ মাফ করে উনাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেরদাউস দান করুক ও উনার পরিবারকে এই শোক সহিবার শক্তি দান করুক ।