POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চাঙ্গা হচ্ছে আওয়ামীলীগের রাজনীতি: জেনে নিন সময়সূচি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২ | সময়: ২:১৭ অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য রেখে মেয়াদ উর্ত্তীণ হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের  সম্মেলনের প্রস্তুতি নেয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ নভেম্বর হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন আনুষ্ঠিত হবে। তার আগে ৭ নভেম্বর হাজীগঞ্জ পশ্চিম বাজারের আনন্দ প্যলসে বর্ধিত সভার আয়োজন করা হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো. নাছির আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে জানান, ৭ নভেম্বরের বর্ধিত সভাটি কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের নির্দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতোমধ্যে হাজীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন আওয়ামীলীগের মধ্যে দুইটি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করে আওয়ামীলীগ। আগামী ৫ নভেম্বর ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন ও ৬ নভেম্বর ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে হাজীগঞ্জ পৌর আওয়মীলীগের সম্মেলনের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে ওই ৭ নভেম্বরের বর্ধিত সভায় এমনটাই জানিয়েছেন আয়োজকরা।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন