POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচের ব্যতিক্রমী উদ্যোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৪, ২০২০ | সময়: ৫:২৪ অপরাহ্ণ

মানুষকে সুস্থ্য ও নিরাপদ রাখতে ব্যতিক্রমী কাজ করছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ। জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সবাইকে রক্ষা এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে মতলব দক্ষিণ উপজেলার আনাচে কানাচে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।

উপজেলার নারায়নপুর বাজারে গিয়ে দেখা যায়, বাজারে আসা শিশু থেকে শুরু করে বয়-বৃদ্ধ নারী ও পুরুষের বেশীরভাগই মুখ মাস্ক বিহীন অবস্থায় ঘুরাফেরা করছে।

বিযয়টি ওসি স্বপন কুমার আইচের নজরে আসলে তিনি তাৎক্ষণিক নিজস্ব উদ্যেগে সকলকে মাস্ক পড়িয়ে দেন। এছাড়া সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং বাধ্যতামুলক মাস্ক পড়ে বাসা বাড়ী থেকে বের হওয়ার পরামর্শ দেন।তনি আরো বলেন,নিজে শতর্ক থাকবেন,সুস্থ থাকবেন এবং পরিবার পরিজনকে সুস্থ রাখবেন।এসময় বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ,ব্যবসায়ীবৃন্দ ওসাংবাদিক মুজাম্মেল প্রধান হাসিব উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন