POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১২ নৌকাসহ ৩৯ জেলে গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২ | সময়: ৩:৩৪ অপরাহ্ণ

নিয়মিত অভিযানে চাঁদপুরে মা- ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টার ৩৯ জেলেকে গ্রেফতার করা হয়েছে। ১৩ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও ২২ জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। বাকী চার জন অপ্রাপ্ত বয়স হওয়ার পরিবারের কাছে তুলে দেয় নৌ-পুলিশ।

চাঁদপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামানের দেয়া তথ্যমতে, অভিযানের সময় ১২ নৌকা ও ১৪২ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১ কোটি ৩৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়। পরে ইলিশ মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন