কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকা হতে ৩২.৩ কেজি গাঁজা ও ০২ বোতল স্কাপ’সহ চার জন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ২০ অক্টোবর রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা কালে ২২ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা মাদারীপুর জেলার শিবচর থানার কাঁঠালবাড়ী গ্রামের মোঃ বাবুল শেখ (৩০) এবং একই থানার কেরানী বাট গ্রামের সজিব মাদবর (২৯)।
পৃথক অন্য আরেকটি অভিযানে র্যাব-১১, কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন বেলাশ্বর এলাকায় হতে ১০.৩ কেজি গাঁজা ও ০২ বোতল স্কাপ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বগুড়া জেলার শেরপুর থানার আশ্রম খাগা গ্রামের শ্রী সুকুমার (৪৮) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পূর্বধনমুরী গ্রামের মোঃ মাসুদ (২১)।
র্যাব-১১ এর সিনিয়র এএসপি পক্ষে কোম্পানী অধিনায়ক মোঃ সম্রাট তালুকদার জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা থানায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Ni/N