POPULAR BD NEWS
Popular BD News Logo

শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ তথ্য প্রচারের দায়ে শিহাব গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২ | সময়: ১১:৪১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যে মানহানিকর কুরুচিপুর্ণ তথ্য প্রচার করার দায়ে শিহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

তার গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী মল্লিক বাড়ী। শিহাব ওই বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার রাতে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ পপুলার বিডিনিউজকে জানান, আইন শৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অপরাধে মোঃ শিহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ সাব্বির বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন