POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৮ কেজি গাঁজা ও ৫২ পিচ ইয়াবা নিয়ে চারজন গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২ | সময়: ৬:০১ অপরাহ্ণ
কচুয়া থানাধীন খাজুরিয়া সাকিনস্থ কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে খাজুরিয়া যাত্রী ছাউনীর সামনে ৮ কেজি গাঁজা ও ৫২ পিচ ইয়াবা নিয়ে চার জন আসামীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, কচুয়া সার্কেল ও অফিসার ইনচার্জ, মোহাম্মদ ইব্রাহীম খলিল, কচুয়া থানার নেতৃত্বে সকাল ১১.২০ ঘটিকার সময়  কচুয়া থানাধীন খাজুরিয়া সাকিনস্থ কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে খাজুরিয়া যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করাকালে  আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো মোসাঃ লাকী আক্তার (২৫), মোঃ আব্দুল আলীম (৩২), মোঃ জাহিদুল ইসলাম রুমন (২৫),  মোঃ রাজু মিয়াজী (২৫)।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
Ni/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন