চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া সড়কের পূর্ব কালোচোঁ বারেকের ব্রীজ সংলগ্নে ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল আরোহী রাজন সাহা (৩৭) নিহত হয়েছে।
ওইসময় সুমন নামের আরেক আরোহী গুরুতর আহত হয়। তাদের গ্রামের বাড়ী ফরিদগঞ্জ উপজেলার সাইচেংড়া এলাকায়।
কচুয়া থানা অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল জানান, বুধবার রাত আটটায় মোটরসাইকেল যোগে রাজন সাহা যাওয়ার পথে ট্রাক ওভার টেক করতে যায়।
ওই সময় মোটরসাইকলকে সজোড়ে ধাক্কা দিয়ে ট্রাক চলে যায়। ঘটনা স্থলে রাজন সাহার মৃত্যু হয়।