চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব মৃনাল কান্তি পোদ্দারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কামাল হোসেন,শাহজালাল মিয়া,জাকির হোসেন,পরিমল সরকার,বাচ্চু বেপারী,আব্দুল মান্নান,গিয়াস উদ্দিন মোল্লা,ইকবাল হোসেন সহ আরো অনেকে।
এ সময় শেখ রাসেলের জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম ও খতিব জে.কে.এম আজিজুল হক সালেহী।
Ni/N