POPULAR BD NEWS
Popular BD News Logo

মধ্যরাতে বন্ধ হচ্ছে জেলা পরিষদের নির্বাচনী প্রচারণা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২ | সময়: ৪:৪৫ অপরাহ্ণ

আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে রাত ১২টায়। এরপর কোনো প্রার্থী কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না।

এমনকি কোনো ধরনের মিছিলও করা যাবে না। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তারা প্রার্থীদের বিষয়টি অবগত করবেন।

তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় সারাদেশের ৬১টি জেলা পরিষদ  জেলা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ১৫৯ জন। এদের মধ্যে নারী ভোটার ১৪ হাজার ৯২৩ জন ও পুরুষ ভোটার ৪৮ হাজার ২৩৬ জন।

নির্বাচনে সাধারণ ওয়ার্ড সদস্য পদ রয়েছে ৪৬৩টি, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদ রয়েছে ১৭২টি। আর চেয়ারম্যান পদ রয়েছে ৬১টি। এসব নির্বাচনে ৪৭৭টি ভোটকেন্দ্রের ৯৫৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ৯৬ জন, সাধারণ সদস্য পদে এক হাজার ৫১৩ জন ও সংরক্ষিত সদস্য পদে রয়েছেন ৬২২ জন প্রার্থী।

নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জন, সাধারণ সদস্য পদে ৬৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন আদালতের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন