POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সুইট টুথ ডেন্টাল কেয়ারের উদ্বোধন

হোসেন বেপারী | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২ | সময়: ১২:৩০ অপরাহ্ণ

হাজীগঞ্জের শেখ সিটি মার্কেটে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে সুইট টুথ ডেন্টাল কেয়ার। শুক্রবার বিকেলে হাজীগঞ্জ শেখ সিটি মার্কেটের নিচতলায় উদ্বোধন করা হয় সুইট টুথ ডেন্টাল কেয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পশ্চিম মকিমাবাদ হাজী জালাল উদ্দিন জামে মসজিদের খতিব মাহবুবুর রহমান আল ক্বাদেরী।

শীতাতপ নিয়ন্ত্রিত এই সুইট টুথ ডেন্টাল কেয়ারে উদ্বোধন উপলক্ষে সকল ধরনের রোগীর জন্য ৩০℅ ছাড়ের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

রোগীর সেবায় সার্বক্ষণিক এগিয়ে সুইট টুথ ডেন্টাল কেয়ার। এখানের বিডিএস ডাক্তার দ্বারা দাঁত ও মুখের চিকিৎসা প্রদান, অত্যাধুনিক ডেন্টাল চেয়ার দ্বারা চিকিৎসা সেবা প্রদান তাছাড়া ফাঁকা দাঁতের চিকিৎসা, সকল ধরনের দাঁতের ফিলিং, রুট ক্যানেল ট্রিটমেন্ট দাঁতের ক্যাপসহ নানান ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয় সুইট টুথ ডেন্টাল কেয়ারে।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে ওই সময় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী ও হাজীগঞ্জ বাজার ও শেখ সিটি মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন