POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ৯.৫ কেজি গাঁজাসহ আসমা গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২ | সময়: ৫:৩৯ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় ৯.৫ কেজি গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে, র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল  শুক্রবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯.৫ কেজি গাঁজা’সহ এক  জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা পশ্চিম রেসকোর্স গ্রামের মৃত আব্দুল ওহিদ এর মেয়ে আসমা বেগম (৩৫)।

র‌্যাব-১১ এর উপ- পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,  গ্রেফতারকৃত মহিলা আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন