POPULAR BD NEWS
Popular BD News Logo

হেফাজত আমিরের অস্ত্রোপচার সম্পন্ন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২ | সময়: ২:০২ অপরাহ্ণ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হেফাজত আমিরের অস্ত্রোপচার হয়। এর আগে গত রোববার দুপুরে হেফাজত আমির অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী জানান, দীর্ঘদিন ধরে হেফাজত আমির পিত্তথলিতে পাথরজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালে ডা. ফরিদ হোসেনের নেতৃত্বে তার অপারেশন সম্পন্ন হয়। তিনি বর্তমানে আইসিইউতে আছেন। বুধবার তাকে বেডে দেওয়া হবে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে হেফাজত আমিরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের আলেম সমাজের মুরব্বি কায়েদে মিল্লাত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আমরা ওনার পূর্ণ সুস্থতার জন্য দেশ-বিদেশের সব দ্বীনদার মুসলমানদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদের এই রাহবারকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।

সূত্র:যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন