POPULAR BD NEWS
Popular BD News Logo

পঞ্চমবারের মতো বাদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আব্দুল হান্নান চৌধুরী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২ | সময়: ১২:৩৮ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলার বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল হান্নান চৌধুরী।

সোমবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় অভিভাবক প্রতিনিধিদের সর্বাত্মক সমর্থনে হান্নান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারীকে পুনরায় সভাপতি মনোনীত করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসানুল্লাহ চৌধুরী জানান, বিদ্যালয়ের সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় ও প্রতিনিধিদের সর্বাত্মক সমর্থনে আব্দুল হান্নান চৌধুরীকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল হুদা পাটোয়ারী জানান, আব্দুল হান্নান এই নিয়ে ৫ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিশিষ্ট শিল্পপতি আব্দুল হান্নান চৌধুরী পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় অভিভাবক সদস্য, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন