POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পেশাধার দুই ডাকাত গ্রেফতার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২ | সময়: ৪:৪১ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া রেলগেইট এলাকা থেকে পেশাদার দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি পিকআপভ্যান, ধারালো গ্রিল কাটার কার্টার ও ১০ টি রশি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার রুমন হোসেন সুমন (৩৪) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জের বেলাল হোসেন (৩৫)।

হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত সুমনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সাতটি ও বেলালের বিরুদ্ধে তিনটি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। হাজীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে আরো একটি ডাকাতি মামলা দায়ের করা হয়

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন