POPULAR BD NEWS
Popular BD News Logo

দূর্গা উৎসব উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২, ২০২২ | সময়: ৬:১৬ অপরাহ্ণ
শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে হাজীগঞ্জে শতাধিক হিন্দু ও মুসলমান পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে রোববার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে হাজীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অজয় সাহার উপস্থাপনায় বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম তানজীর।
ওই সময় তিনি বলেন, দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। যা তাদের শত বছরের ঐতিহ্য। যে ঐহিত্যের সাথে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সম্পৃক্ত। আগামীদিনেও  এই ঐতিহ্যের বন্ধন অটুট থাকবে এবং সকল ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরো সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র সরকার।
অনুষ্ঠানে পৌর পূজা উদযাপন পরিষদের কার্যকরি কমিটির পক্ষে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক শ্যামল সাহা, সহ-সভাপতি ডা. তাপস চন্দ্র সাহা, যুগ্ম সাধারন সম্পাদক সুমন রায় চৌধুরী প্রমুখ। বক্তব্য শেষে সহস্রাধিক পরিবারের (হিন্দু ও মুসলমান) মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ওই সময় সহ-সভাপতি প্রণব কুমার সাহা, প্রদীপ সাহা, যুগ্ম সাধারন সম্পাদক লক্ষ্মীকান্ত দাস, দপ্তর সম্পাদক সহদেব চক্রবর্তী, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক প্রনব সাহা, মহিলা বিষয়ক সম্পাদক মিলি সাহাসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন