POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১১.৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১, ২০২২ | সময়: ৬:০১ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সুয়াগঞ্জ বাজার এলাকা হতে ১১.৯ কেজি গাঁজাসহ তিন  জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১  এর একটি আভিযানিক দল গত ৩০ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১.৯ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মোঃ হাসান খান (২৩) , রিফাত হোসেন (২২) এবং মারুফ হোসেন (১৯) ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মো: সাকিব হাসান জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন