POPULAR BD NEWS
Popular BD News Logo

যেই নৌকা পাবে, সবার আগে থাকবো: গাজী মাঈনুদ্দিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা হয়েছে।

বুধবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারের আনন্দ প্যালেসের হলরুমে উপজেলার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদের সঞ্চালনায় বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন। তিনি বলেন, শাহরাস্তি মানুষও তাকে ভালোবাসেন। তাতেও কেউ কেউ অসন্তোষ।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, ৮নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব একে এম মজিবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।

শেষে দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটার মধ্যদিয়ে সম্পন্ন করা হয় । পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন