POPULAR BD NEWS
Popular BD News Logo

কৃষ্ণা রানীর ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ | সময়: ২:৪৪ অপরাহ্ণ

নেপাল থেকে সাফ জিতে ফেরা কৃষ্ণা রানী সরকারের ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা চুরি হয়েছে। বিমানবন্দর থেকে শোভাযাত্রায় এ ঘটনা ঘটেছে।

কৃষ্ণা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেহেতু দেশের আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। এ জন্য আমরা আমদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি, তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরও অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।

শুধু তারই টাকা চুরি যায়নি। আরও কয়েকজন ফুটবলারের ব্যাগের তালা ভাঙা ছিল বলেও জানান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন