“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে অদ্য বুধবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব সোহেল মাহমুদ পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার), চাঁদপুর মহোদয়।
বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। এসময় মাননীয় পুলিশ সুপার’সহ সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথির সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ অফিসার হিসেবে আলোচিত হন।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুরের পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করে মাননীয় পুলিশ সুপার, চাঁদপুর মহোদয় ফুলেল শুভেচ্ছা , সম্মাননাসূচক ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।