POPULAR BD NEWS
Popular BD News Logo

দুবাই যাওয়া হিমেলের মৃতদেহ মিলল মতলবের আবাসিক হোটেলে

মাহফুজ মল্লিক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২ | সময়: ৬:৫০ অপরাহ্ণ

মতলব শহরের পুরনো ফেরীঘাট এলাকার আবাসিক হোটেল আজেমেরী থেকে রবিবার দুপুর ১টার টার দিকে হিমেল আহমেদ শুভর (২২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নয় মাস আগে শুভ দুবাই যায়। পরিবারের সবাই জানতো সে দুবাই। কিভাবে কবে সে এলো তা কারো জানা নেই বলে জানালেন বাবা খোকন প্রধান।

তার বাড়ি মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামে। সে ওই গ্রামের খোকন প্রধানের ছেলে শুভ।

পুলিশ ও আজমেরী আবাসিক হোটেলের ম্যানেজার বাবর আলী জানায়, শনিবার রাত ৮ টার দিকে ওই যুবক হোটেলের ২য় তলার পূর্ব পাশের ১৯নং কেবিনে উঠে। রোববার দুপুর ১২ টার দিকে হোটেল বয় তার খোঁজ করতে গেলে ভিতর থেকে কক্ষের দরজা বন্ধ পায়। ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পাওয়ার দ্রুত সে বিষয়টি হোটেলের ম্যানেজারকে জানায়। পরে ম্যানেজার ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উপ-পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, মোবাইলে ছবি দেখে বোঝা গেছে, বিদেশে সে গাড়ির ড্রাইভিং করতো ।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ ঘটনা স্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় মারা গেছে এই যুবক।
পপুলার বিডিনিউজ, মতলব দক্ষিণ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন