POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবের তাসলিমা আক্তার আঁখির মনোনয়নপত্র দাখিল

সুমন আহমেদ, মতলব উত্তর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২ | সময়: ৮:৫০ অপরাহ্ণ

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে (কচুয়া-মতলব উত্তর- মতলব দক্ষিণ) উপজেলা থেকে তাসলিমা আক্তার আখিঁ মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দী ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেএী পারুল বেগম, ফজিলত নেছা, ইউপি সদস্য মো. হালিম সরকার।

উল্লেখ্য, তাছলিমা আক্তার আঁখি মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট হলদিয়া (ভাষানচর) গ্রামের মরহুম আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেনের জৈষ্ঠ্য কন্যা।

 

তিনি তিন ভাই-বোনের মধ্যে বড় সন্তান। নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন