চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বাড়েছে শিশু রোগীর সংখ্যা।
গত ৩ দিনে প্রায় দেড় শতাধিক শিশু রোগী ভর্তি হয়েছে। এসব রোগীদের মধ্যে জ্বর, ঠান্ডা জনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি।
সোমবার একদিনেই হাসপাতালে ৬০ জন শিশু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৫২ শিশু । পুরো শিশু ওয়ার্ডে নির্দিষ্ট বেডের চেয়ে শিশু রোগীর সংখ্যা বেশী হওয়ায় বেড ও বিছানা সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সরজমিনে গিয়ে দেখা মিলল হাসপাতালের শিশু বিভাগে প্রচুর রোগী ভর্তি রয়েছে। বিছানা সংকটে হাসপাতালের করিডোর এবং বারান্দার মেঝেতে বিছানা পেতে চিকিৎসাসেবা নিচ্ছেন রোগীরা। যেখানে শিশু ওয়ার্ডে বিছানা সংকট রয়েছে সেখানে ভর্তি রোগীর সংখ্যা প্রায় দেড় শতাধিক।
এছাড়া রোগীদের অভিযোগ প্রচণ্ড লোডশেডিং ও জেনারেটর ব্যবস্থা না থাকায় বাচ্চারা আরও অসুস্থ হয়ে পড়ছে।