POPULAR BD NEWS
Popular BD News Logo

পাঁচ হাজার ইয়াবাসহ আলী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২ | সময়: ১১:৪১ অপরাহ্ণ

কচুয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার সকালে উপজেলার খাজুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. আলী (৩৫) চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার বাটঘর মাইজপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল জানান, চাঁদপুরগামী বোগদাদ বাসে তল্লাশি করে ৫ হাজার ২’শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন