POPULAR BD NEWS
Popular BD News Logo

কেন্দ্রীয় কারাগারে হাজতি আফাজের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২ | সময়: ৩:৪৩ অপরাহ্ণ

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ আফাজ উদ্দিন নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আফাজ উদ্দিন (৪০) গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের হোসেন আলীর ছেলে। কারাগারে তার হাজতি নং-১৩৩২/২২। তার নামে ময়মনসিংহের মুক্তাগাছা থানা একটি ও গাজীপুরের শ্রীপুর থানায় চারটি মাদক মামলা রয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেলসুপার মো. নুরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

  1. তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাজতি আফাজ উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন