POPULAR BD NEWS
Popular BD News Logo

অবসরপ্রাপ্ত বিচারপতি আমিনুল ইসলাম আর নেই

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২ | সময়: ৪:০৭ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম আর নেই। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বুধবার বেলা পৌনে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ১৯৯৪ সালের ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারক হিসাবে নিয়োগ পান। এক যুগের বেশি সময় দায়িত্ব পালন শেষে ২০০৭ সালে তিনি অবসরে যান।

যুক্তরাজ্যের বিখ্যাত লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রিধারী সৈয়দ আমিরুল ইসলাম বিচারপতি থেকে অবসরে যাওয়ার পরও আপিল বিভাগে আইন পেশায় যুক্ত ছিলেন।

২০১৩ সালে আপিল বিভাগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য সাবেক এই বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল পদমর্যায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছিল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন