মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ পূর্ব বাজারের কৌহিনুর হোটেল থেকে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বদরপুরের মামুন (৩৪), টংগীরপাড়ের খোরশেদ (৩৩), টোরাগড়ের মোস্তফা কামাল (২৬), মাতৈনের মো. মুরাদ হোসেন (২৮), নোয়াদ্দার মহিন উদ্দিন (২৬) ও নাটেহরার মো. আরিফ হোসেন।
হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ ও উপ-পরিদর্শক আজিজের নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ বলেন, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।