POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজন আহত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া | প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২ | সময়: ৯:২৫ অপরাহ্ণ

কচুয়ায় বজ্রপাতে সীমা আক্তার (২২) ও সুমাইয়া আক্তার (১৬) নামের দুইজন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাদলা গ্রামের রঙার বাড়িতে বজ্রপাতের এ ঘটনা ঘটে। সীমা ও সুমাইয়া সম্পর্কে চাচাতো বোন।

সীমার মা নাছরিন বেগম ও সুমাইয়ার পিতা ওমর ফারুক জানান, সোমবার দুপুরে সীমা রৌদ্রে দেওয়া জামা-কাপড় নিয়ে আসার জন্য নিজ বাড়ির ছাদে গেলে বজ্রপাতে আহত হয়। অপরজন কাদলা খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার ১০ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার নিজ গৃহের খোলা জানালার পাশে দাড়ানো থাকাবস্থায় আহত হয়। তাদের দু’জনকেই কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সুমাইয়া আক্তার প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। আহত সীমাকে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে। তার কথা অস্পস্ট হচ্ছে ও কানে কম শুনছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার আফরিন আক্তার জানান, সুমাইয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে ও সীমা আক্তারকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সীমার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হবে।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন