POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবের ছেংগারচর পৌরসভায় ভূগর্ভস্থ বিশুদ্ধ খাবার পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন

সুমন আহমেদ, মতলব উত্তর | প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২ | সময়: ৭:০০ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলারছের গারচর পৌরসভার ভূগর্ভস্থ পানি শোধনাগার, উচ্চ জলাধার ও পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. শামসুল আলম।

৪ সেপ্টেম্বর রবিবার সকালে ছেংগারচর পৌরসভার জজ নগরে পানির পাম্প সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রীর ড. শামসুল আলম তার বক্তব্যে বলেন, সামনে পৌরসভা নির্বাচন অনেকেই প্রার্থী হতে চাইবে কিন্তু আমাকে লক্ষ্য থাকবে একটাই যোগ্য এবং দলের ত্যাগী নেতা যেন নৌকা প্রতীক পায়।আওয়ামী লীগকে একটা প্রবীণ ও ঐতিহ্যবাহী দল।বড় দল হিসেবে এখানে ছোটখাটো কিছু বিভেদ থাকতেই পারে। কিন্তু দলের বৃহৎ স্বার্থে আওয়ামীলীগের নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এটাই আমি বিশ্বাস করি ।

ছেংগারচর পৌর প্রশাসক মোঃ হেদায়েত উল্যার সভাপতিত্বে এবং পৌর প্রশাসকের সহায়ক রেফায়েত উল্যাহ দর্জির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোঃ ফয়সাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুল হাসান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, এএসপি মতলব সার্কেল ইয়াসির আরাফাত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)হোসাইন মোঃ ইয়াছিন, সম্ভ্যাব্য মেয়রপ্রার্থী যথাক্রমেহাসান কাইয়ুম চৌধুরী, মিজানুর রহমান,মোখলেছুর রহমান মাষ্টার, মাহবুবুর রহমান সেলিম,আতিকুর রহমান আতিক, এড. মহসীন মিয়া মানিক, শাহ আলম ছিদ্দিকী, ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম,আওয়ামীলীগ নেতা শহ আলম মিয়াজী,পৌর সহায়ক মফিজুল শিকদার মাহফুজ, উপ-সহকারী প্রকৌশলী(জনস্বাস্থ্য) সজিব চন্দ্র প্রমূখ।

আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশে থাকুন। দেশকে আরো এগিয়ে নিয়ে যান।

নির্বাচন আসছে দেশে নানা জটিলতা সৃষ্টি হবে কিন্তু আপনাদের সজাক দৃষ্টি রাখতে হবে। ধর্মীয় উস্কানী হতেপারে কিন্তু বিভ্রান্ত হওয়া চলবেনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক এমদাদুল হক মানিক, আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমান,ব্যারিষ্টার জুয়েল সরকার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে নুর মোহাম্মদ,ফেরদাউস আলম,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি যথাক্রমে রহমত উল্যাহ চৌধুরী, শরীফ উল্যাহ সরকার,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এড. আক্তারুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবুসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন